ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শুয়ে-বসে থাকে অলস ষাঁড়, নাম তার কমিশনার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৯:৪২ পিএম
ময়মনসিংহে আলোচনায় আসে ‘কমিশনার’। ছবি: সংগৃহীত

গায়ের রং কালো কুচকুচে, গলায় সোনালী চেইন, চাহনিতেও গাম্ভীর্য। তবে সবসময় শুয়ে-বসে থাকে বিশাল এই ষাঁড়। তাই মালিক তার নাম রেখেছেন ‘কমিশনার’। ষাঁড়টি ময়মনসিংহের হওয়ায়; সেই সঙ্গে এলাকার নাম যুক্ত করে নামটি ছড়িয়ে পড়ে ‘ময়মনসিংহের কমিশনার’ নামে।

এবারের কোরবানি ঈদকে কেন্দ্র সম্প্রতি আলোচনায় এসেছে এমনই কালো রংয়ের একটি বিশাল ষাঁড়। ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকার বাসিন্দা মো. জুয়েল লালনপালন করেছেন ষাঁড়টি।

মঙ্গলবার (২৬ মে) ময়মনসিংহের সার্কিট হাউসের হাটে ষাঁড়টির দেখা মেলে। ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকায় নিজের খামার থেকে ষাঁড়টি সেখানে আনা হয়েছে বলে জানান খামারি মো. জুয়েল।

সার্কিট হাউজের এই হাটে ৩টি ষাঁড় নিয়ে এসেছিলেন তিনি। ‘কমিশনার’ ছাড়াও ছিল ‘মটু’ এবং ‘চমচম’। মটু ও চমচম বিক্রি হয়েছে সাড়ে ৪ লাখ টাকা করে। কমিশনারের দাম হাঁকা হচ্ছে ৬ লাখ ৮০ হাজার টাকা।

আরও পড়ুন

খামারি জুয়েল বলেন, কালো ষাঁড়টি একটু অলস প্রকৃতির। খাওয়া ছাড়া সব সময় শুয়ে-বসে থাকে বলেই তার নাম রাখা হয়েছে কমিশনার। ষাঁড়টি তিন বছর ধরে পালন করেছি। গমের ভুসি ও ঘাস খাইয়ে পালন করেছেন। মোটাতাজা করতে অন্য কোনো কিছু ব্যবহারও করেননি। এমনকি গবাদিপশুর ফিডও ব্যবহার করা হয়নি।

ময়মনসিংহ জেলায় কোরবানির ঈদ উপলক্ষে স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মোট ১৫২টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসে। সার্কিট হাউজের এই হাটটি চলবে ঈদের দিন সকাল পর্যন্ত।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
আরও পড়ুন
বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 
৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু