প্রধান সমন্বয়কারীকে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

আরটিভি নিউজ

সোমবার, ৩০ জুন ২০২৫ , ০৩:১২ পিএম


প্রধান সমন্বয়কারীকে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে পদত্যাগ করলেন এনসিপি নেতা
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতলব দক্ষিণ উপজেলা শাখার সমন্বয় কমিটি ঘোষিত হয়েছে রোববার (২৯ জুন) রাতে। দলটির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত ২০ সদস্যের ওই কমিটিতে ডি এম আলাউদ্দিনকে প্রধান সমন্বয়কারী এবং ফরহাদ আহম্মেদ আলী, বদিউল আলম, বাবুল ফরাজি, হেলাল উদ্দিন ও নোমানুল ইসলাম খানকে যুগ্ম সমন্বয়কারী করা হয়।

বিজ্ঞাপন

কিন্তু, কমিটি ঘোষণার কিছুক্ষণ পরেই প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিনকে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে পদত্যাগ করেন যুগ্ম সমন্বয়কারী হেলাল উদ্দিন। নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, কমিটি ঘোষণার পর কমিটির যুগ্ম সমন্বয়কারী হেলাল উদ্দিন তার ‘এমএইচইউ হেলাল’ নামের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে পদত্যাগ করার কথা জানান। এতে তিনি প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিনকে ‘জাতীয় পার্টির নেতা ও ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের সহযোগী’ বলে মন্তব্য করেন।

বিজ্ঞাপন

পোস্টে তিনি লেখেন, ‘কোনো ফ্যাসিস্ট সহযোগীদের হাতে আমরা জুলাই বেচে দিতে পারি না’।

এ বিষয়ে নবগঠিত উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিন বলেন, জাতীয় পার্টি থেকে তিনি অনেক আগেই পদত্যাগ করেছেন। ফ্যাসিস্টের কোনো সহযোগীর সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। ভুল–বোঝাবুঝি কারণে যুগ্ম সমন্বয়কারী পদত্যাগ করেছেন। পরে সব ঠিক হয়ে যাবে বলে আশা করেন তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission