মিরসরাইয়ে ঝরনায় পড়ে ২ বন্ধুর মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ০৪:৩৩ পিএম


চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনায় পড়ে ২ বন্ধুর মৃত্যু
মেলখুম ট্রেইলের উপর থেকে পড়ে মৃত্যু হওয়া ২ বন্ধু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের মেলখুম ট্রেইলে ওপর থেকে ঝরনায় পড়ে ২ পর্যটকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- গালিব (২২) ও হৃদয় (২২)।  এ ঘটনায় আহত হন আরও তিনজন। 

আহতরা হলেন - মো. মিরাজ, রায়হান ও ফাহিম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় ফেনী থেকে তিন বন্ধু মিলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরও দুজন। 

আহত স্থানীয় সৈকত ইসলাম মিরাজ বলেন, মঙ্গলবার সকালে আমরা ৫ জন সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ঘুরতে যায়। যাওয়ার পর একজনের ব্যাগ পড়ে যায়, তখন ব্যাগ উদ্ধার করতে গিয়ে দুজন নামলে তারা মেলখুম ট্রেইলের মধ্যে পড়ে গিয়ে মারা যান।

এ বিষয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ৫ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে বুধবার দুপুর আড়াইটার দিকে সেখানে গিয়ে ঘটনাস্থল থেকে গালিব এবং হৃদয়ের মরদেহ উদ্ধার করি। আহত তিনজনকে উদ্ধার করে মীরসরাই হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission