মাদক সেবনের দায়ে তিন মাসের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২৯ জুন ২০২৬ , ১০:২৬ এএম


মাদক সেবনের দায়ে তিন মাসের কারাদণ্ড
জামালপুরে মাদক সেবনের দায়ে একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ছবি: আরটিভি

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে নুর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে নুর মোহাম্মদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। অভিযান পরিচালনায় বকশীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে। 

আরও পড়ুন

দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ বকশীগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission