চট্টগ্রামে ড্রেনে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ 

বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ০৬:২০ পিএম


চট্টগ্রামে ড্রেনে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহরে ড্রেনে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে স্থানীয় আনন্দপুর এলাকায় বিকেল ৩টার দিকে নিখোঁজ হয় মরিয়ম নামের ৩ বছর বয়সী ওই শিশু। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ৩টা ৫৪ মিনিটে শিশুটিকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ফায়ার সার্ভিস জানায়, শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। ঘটনাস্থলে নালার স্ল্যাবটি তোলা থাকায় ওপরে পানি জমে ছিল। ফলে নালাটি বোঝা যায়নি। অসাবধানতাবশত শিশুটি সেখানে পা রাখলে পানির স্রোতে ভেসে যায়। প্রথমে স্থানীয়রা এবং সাড়ে ৩টা থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার অভিযান চালায়। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে ঘটনাস্থলে ডুবুরি টিম পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission