মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ০৮:২৬ পিএম


মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

বুধবার (৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এই রায় প্রদান করেন।

আরও পড়ুন

দণ্ডপ্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে আ. মন্নাফ ওরফে মন্নাফ (৪২) ও মন্নাফের স্ত্রী রোকসানা বেগম (৩২)।

আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। অভিযানে আ. মন্নাফ ওরফে মন্নাফ ও মন্নাফের স্ত্রী রোকসানা বেগমকে তল্লাশি করে তাদের কাছ থেকে মাদকদ্রব্য ৮০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। 

এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থাকায় মামলা করে র‍্যাব। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানা এসআই সাইফুল ইসলাম তাদের দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে বিচার কাজ শেষ করে বুধবার রায় প্রদান করেন। রায়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য আইনের ১৯ (১) এর ৯ (খ) / ২৫ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মন্নাফ ও তার স্ত্রী রোকসানাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের সময় আসামী দুজন এজলাসে উপস্থিত ছিলেন। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হচ্ছে।

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission