মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) ফলাফল প্রকাশ হয়েছে। এতে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুর জেলার ৮ উপজেলায় ২৮৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় ২৪হাজার ৬৪৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৭৬৫ জন। পাশের হার ৫৫.৮৫ ভাগ। জিপিএ ফাইভ পেয়েছে ১ হাজার ৭২ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জেলার এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) এর ফলাফলের একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রেরণ করেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, এ বছর জেলার ৮ উপজেলার ১৯৯টি মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ৩৩১ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৭৩৫ জন। পাসের হার ৬৪.৫৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৮২ জন।
এছাড়া এসএসসি (ভোকেশনাল) থেকে জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৬৭৮ জন। উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৬৬ জন। পাশের হার ৭৫.৪৫ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৪৮ জন।
এদিকে জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩২জন। উত্তীর্ণ হয়েছে ২৩০জন। জিপিএ ফাইভ পেয়েছে ৯১ জন। পাসের হার ৯৯.১৪ শতাংশ।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২৪১ জন। উত্তীর্ণ হয় ২৩৪ জন। পাশের হার ৯৭.১০ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১১৭ জন।
আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৭৮২ জন। উত্তীর্ণ হয়েছে ৬৯৯ জন। জিপিএ ফাইভ পেয়েছে ১০৫ জন। পাসের হার ৮৯.৬২ শতাংশ।
আরটিভি/এএএ/এআর




