দুই শিশু নিখোঁজ, একদিন পর একজনের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১২ জুলাই ২০২৫ , ০৭:৪৭ পিএম


দুই শিশু নিখোঁজ, একদিন পর একজনের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর ডোবা থেকে সিফাত (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিনে নিখোঁজ হওয়া অপর শিশু সাদাবের (৪) এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার চরশাখচূড়া গ্রামে একটি পরিত্যক্ত ডোবা থেকে সিফাতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিফাত চরশাখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও সৌদি প্রবাসী নূর ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে সিফাত ও সাদাব নিজ নিজ এলাকায় খেলতে গিয়ে নিখোঁজ হয়। দিনভর খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে রাতে স্থানীয় থানায় জানানো হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হয়। শনিবার সকালে স্থানীয়রা চরশাখচূড়ায় একটি পরিত্যক্ত ডোবায় সিফাতের লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সিফাতের মা সাবিনা দাবি করেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার ভাষ্য, আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। তবে শহিদুলের ছেলে আরমান কিছুদিন আগে আমার মেয়ের সঙ্গে ঝগড়া করে বাড়িতে এসে হুমকি দিয়ে গিয়েছিল। এরপর থেকেই সে পলাতক।

বিজ্ঞাপন

অন্যদিকে, নিখোঁজ শিশু সাদাবের পরিবার জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে সে খেলার জন্য ঘর থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখনো কোনো খবর পাওয়া যায়নি। সাদাবের বাড়ি নান্দাইল উপজেলার বারঘুরিয়া গ্রামে। তবে বর্তমানে সে গফরগাঁওয়ের দিঘীরপাড় গ্রামে নানাবাড়িতে মায়ের সঙ্গে থাকতো। তার বাবা আল আমিনও সৌদি প্রবাসী।

সাদাবের মা সুমাইয়া আক্তার বলেন, আমার একমাত্র ছেলেকে কেউ অপহরণ করেছে। আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। 

বিজ্ঞাপন

ঘটনার পর শিশুটির নানা সুলতান মিয়া পাগলা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, সিফাতের মৃত্যুতে অপহরণ বা মুক্তিপণের কোনো আলামত এখনো মেলেনি। আমরা পূর্বশত্রুতাসহ বিভিন্ন দিক থেকে তদন্ত করছি। অপর নিখোঁজ শিশু সাদাবের সন্ধানে অভিযান চলছে।

আরটিভি/এএএ  -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission