ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রেমের টানে ফেনীতে এসে বিয়ে করলেন ফিলিপাইন তরুণী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৮:৩০ এএম
ছবি: সংগৃহীত

প্রেমের টানে সুদূর ফিলিপাইন থেকে ফেনীতে এসে সনাতন ধর্মীয় রীতিতে বিয়ে সম্পন্ন করেছেন এক তরুণী। বুধবার (৪ মার্চ) রাতে ফেনী কালি মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন ফিলিপাইনের জেনি (৩২) ও নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের সুজন পাল (৩৪)।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাজের সূত্রে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অবস্থানকালে ২০১৮ সালে জেনির সঙ্গে পরিচয় হয় সুজনের। পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে সেই সম্পর্ক গড়ায় ভালোবাসায়। দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্কের পর সম্প্রতি তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে আসেন জেনি এবং পারিবারিক উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে।

বিয়ের পর অনুভূতি প্রকাশ করে জেনি বলেন, দীর্ঘ সময় সম্পর্কের পর আমি এখানে বিয়ের জন্য এসেছি। বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগছে। এখানকার মানুষ ও পরিবেশ সবকিছুই আন্তরিক ও সুখকর।

সুজন পাল বলেন, প্রায় আট বছরের সম্পর্কের পূর্ণতা পেয়েছে আজ। আমরা সবসময় একসঙ্গে থাকতে চেয়েছি। সবার কাছে আমাদের জন্য আশীর্বাদ কামনা করছি।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মন্দিরের পুরোহিত শ্রী নীমাই চন্দ্র চক্রবর্তী। তিনি জানান, তারা একে অপরকে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সুজনের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রেমের টানে দুই দেশের দুই হৃদয়ের এই মিলন স্থানীয়দের মধ্যেও আনন্দের আবহ তৈরি করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় একযুগ পর সংঘটিত একটি ঘটনার মামলায় তার নাম আসামি হিসেবে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল অদম্য ভালোবাসা। সকাল-বিকেল টেপ টেনিস বল হাতে মাঠে ছুটে বেড়ানো ছিল নিত্যদিনের অভ্যাস।
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
শরীয়তপুরের জাজিরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে কান ধরে উঠবস করানোর পর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ আংশিক করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দীর্ঘদিনের পলি-ময়লা পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক ও টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
আরও পড়ুন
কেএফসিতে সুন্দরী তরুণীর ভিডিও, সোশ্যাল মিডিয়া তোলপাড়
ফিলিপাইনে স্কুলে গুলি, অনেকে হতাহত
বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় এসে যা বললেন সেই তরুণী
মোটরসাইকেলে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, রহস্যের জট খুললেন বোন-দুলাভাই