মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ০২:৫১ এএম


মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মাদারীপুর পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আয়শা সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট এলাকার জামাল শিকদারের মেয়ে। 

বিজ্ঞাপন

তিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থীর স্বজনরা জানান, বিকেলে মামাতো বোনকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে নিজ বাড়ি থেকে ইজিবাইকযোগে শহরের পুরান বাজার আসছিলেন আয়শা আক্তার। মাঝপথে সিহাব মাদবর ও মামুন খান নামের দুজন ইজিবাইকে ওঠেন। মাদারীপুর পৌরসভা কার্যালয়ের সামনে এলে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলে আয়শার মৃত্যু হয়। তাঁর মরদেহ মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল ও তারপর হাসপাতালে যায় সদর মডেল থানার পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সিহাব ও মামুনকে। পরে নিহত শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। আটক সিহাব মাদবর আয়শার কলেজের বন্ধু।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. আদিল হোসেন বলেন, ওই শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় ইজিবাইকের দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইজিবাইকচালককে শনাক্ত করা গেলে বিষয়টি আরও ভালোভাবে জানা যাবে। এ ছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission