নড়াইলে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ০৭:০৬ পিএম


নড়াইলে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর
ছবি : সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার উত্তর খাশিয়াল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রোববার (১৩ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নড়াগাতি থানার ওসি মো. আশিকুর রহমান।

নিহত দুই শিশু হলো- মো. সাকিব (৫) ও মো. মানিক (৪)। সম্পর্কে দুজন মামাতো-ফুফাতো ভাই।

খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ বলেন, সাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে ও মানিক তার ভাগনে বরিশালের আরিফুল মিয়ার ছেলে। মানিক তার মায়ের সঙ্গে মামাবাড়িতেই বসবাস করতো।

নিহত শিশুদের পরিবার জানায়, বিকেলে সাকিব ও মানিক একসঙ্গে খেলা করতে বের হয়। কিন্তু ফিরতে অনেক দেরি হওয়ায় বাড়ির সবাই খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাকিব-মানিকদের পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে নড়াগাতি থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, দুই শিশুর মৃত্যু ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission