ঢাকা-খুলনা রুটে নকশিকাঁথা কমিউটার ট্রেনের যাত্রা বাতিল

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ১১:২৫ এএম


ঢাকা-খুলনা রুটে নকশিকাঁথা কমিউটার ট্রেনের যাত্রা বাতিল
ছবি: আরটিভি

খুলনা থেকে ঢাকা-ভায়া-রাজবাড়ী অভিমুখে চলাচলকারী নকশিকাঁথা মেইল ট্রেনের আজকের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ী স্টেশন মাস্টার তন্ময় কুমার।  

নকশিকাঁথা কমিউটার মেইল ট্রেনটি খুলনা থেকে ভায়া রাজবাড়ী, ফরিদপুর-ঢাকা রুটে প্রতিদিন ভোর ৬টায় যাত্রীসেবা দিয়ে থাকে। হঠাৎ করে যাত্রা বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়বে এই ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করা যাত্রীরা। ট্রেন চলাচল বন্ধের খবরে তারা হতাশ হয়েছেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, পরবর্তী যাত্রাসমূহ পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চালু থাকবে বলে আশা করা হচ্ছে। যাত্রীদের যেকোনো তথ্যের জন্য স্থানীয় রেলস্টেশন কিংবা রেলওয়ের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী রেলস্টেশনের মাস্টার তন্ময় কুমার বলেন, টেকনিক্যাল কারণে আজকের ট্রেনটি চলাচল করবে না। তবে কী ধরনের টেকনিক্যাল সমস্যা বা কোন সময় নাগাদ তা সমাধান হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission