মসজিদে নামাজরত অবস্থায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ১১:০৪ এএম


মসজিদের ভেতর নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জায়গাসংক্রান্ত জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মজিবুর রহমান (৬০) খুন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার চরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।

জানা যায়, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঘাতক বড় ভাই লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছে। নিহত ও ঘাতক দুজনই চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা লুৎফুর রহমান ও মজিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গাসংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার এশার নামাজের সময় মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাই মজিবুর রহমানকে বাঁশের শক্ত গোড়া দিয়ে উপর্যুপরি আঘাত করেন বড় ভাই লুৎফুর রহমান। স্থানীয়রা আহত মজিবুর রহমানকে উদ্ধার করে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে সিলেটের এমজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, জমি বিরোধের জের ধরে বড় ভাইয়ের বাঁশের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এশার নামাজের সময় মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘাতক বড় ভাইকে গ্রেপ্তার করা করেছে। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission