নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম শফি তালুকদার (৩৫)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শাহাবুদ্দিনের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফি তালুকদারের বাড়ি ফরিদপুর জেলায়। তার বাবার নাম ছোরহাব তালুকদার।
জানা যায়, শফি তালুকদার একটি পিকআপে করে লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী পিকআপটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শফিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল ৮টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি মোমিনুল হক বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরটিভি/এমকে/এস




