বৃষ্টিকে দাফনের প্রস্তুতি সম্পন্ন

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬ , ১২:৪৬ পিএম


বৃষ্টিকে দাফনের প্রস্তুতি সম্পন্ন
বৃষ্টিকে দাফনের প্রস্তুতি সম্পন্ন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ মাদারীপুরে তার গ্রামের বাড়িতে দাফনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শনিবার (৯ মে) বাদ আসর মাদারীপুর সদরের খোয়াজপুরের চরগোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

szgkfyu

বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে সকাল থেকেই তার বাড়িতে ভিড় করছেন আত্মীয়স্বজন ও স্থানীয়রা। এদিকে মরদেহ গ্রামে পৌঁছানোর খবরে কবর খোঁড়ার কাজও চলছে।

জানা গেছে, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার বাবা-মা ও স্বজনরা।
বিমানবন্দর থেকে মরদেহ প্রথমে ঢাকার মিরপুরে তাদের বাসায় নেওয়া হবে। পরে সেখান থেকে মরদেহ মাদারীপুরের গ্রামের বাড়িতে আনা হবে। গ্রামে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফনের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission