ঠাকুরগাঁও সীমান্তে ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

আরটিভি নিউজ

রোববার, ২০ জুলাই ২০২৫ , ১১:০২ পিএম


ঠাকুরগাঁও সীমান্তে ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
ফাইল ছবি।

জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে ছয়জন বাংলাদেশীকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

রোববার (২০ জুলাই) ছয় বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে নিজ দেশে ফিরছিলেন। তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় কাজ করতেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তানজীম আহমেদ জানান, বিকেলে সীমান্তের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃতদের ঠাকুরগাঁও ৫০ বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

আটককৃত বাংলাদেশী নাগরিকদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে বিজিবি সূত্র জানায়, আটককৃতদের সকলের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা ভারতে ইটভাটায় কাজ করতে যান। কয়েকদিনের ছুটি পেয়ে তারা দালালের মাধ্যমে বাংলাদেশে আসছিলেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ বলেন, আমরা ছয়জনকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হবে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের এবং তাদের সকলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission