ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চলন্ত জিপের বডি ছিটকে ৮ পর্যটক আহত

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১০:৫১ এএম
ছবি: সংগৃহীত

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে চলন্ত ট্যুরিস্ট জিপের পেছনের কেবিন বডি ছিটকে পড়ে আটজন পর্যটক আহত হয়েছেন। দুর্ঘটনাটি অতিরিক্ত গতির কারণে ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে মেরিন ড্রাইভের টেকনাফ মহেশখালীয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত পর্যটকদের প্রাথমিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী এবং শামীমা অ্যান্ড কোং ফিলিং স্টেশনের ম্যানেজার আমীর খসরু জানান, নারায়ণগঞ্জ থেকে আসা ১২ জন পর্যটক কক্সবাজার থেকে টেকনাফ জিরো পয়েন্টে যাওয়ার জন্য ট্যুরিস্ট জিপে উঠেছিলেন। পথে মহেশখালীয়াপাড়া এলাকায় জ্বালানি তেল নেওয়ার জন্য তারা ওই ফিলিং স্টেশনে যান।

তিনি আরও জানান, স্টেশনে তেল না পাওয়ায় চালক জিপটি দ্রুত ঘোরানোর চেষ্টা করেন। এই সময় পেছনের কেবিন বডি ছিটকে পড়ে পর্যটকরা সড়কে আহত হন। গাড়ির মূল অংশটি কিছুটা দূরে গিয়ে নিয়ন্ত্রণে আসে। আহত পর্যটকদের উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল থেকে ছেড়ে চলে যান।

টেকনাফ থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পর্যটকদের সঙ্গে কথা বলেছে। তবে লিখিত অভিযোগ না থাকায় জিপ চালকের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। আহত পর্যটকরা সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি
বরগুনার আমতলীতে দায়িত্ব পালনকালে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে।
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী ধরা
মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ৷
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী ধরা
জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রামে তিন শিক্ষার্থী
নজরুলের কবিতা, বক্তব্য আর রচনায় বিচারকদের মুগ্ধ করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদরাসার তিন শিক্ষার্থী।
জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রামে তিন শিক্ষার্থী
বিএনপির সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ, এরপর যা হলো
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাসেল নামে সন্দেহভাজন নিষিদ্ধ সংগঠনের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বিএনপির সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ, এরপর যা হলো
‘তোর মা-বোন আছে?’ বলেই নিষিদ্ধ শ্রমিক লীগ নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর
‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?’— এ কথা বলতে বলতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক কর্মীকে চড়-থাপ্পড় মারেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম নগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন। পরে ওই কর্মী খোরশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
‘তোর মা-বোন আছে?’ বলেই নিষিদ্ধ শ্রমিক লীগ নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই রক্ষা পেলো ৩ হাজারেরও বেশি গাছ
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মিলল যুবকের ৩ টুকরো মরদেহ