‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে ১২ যুবক আটক

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ১০:২৫ পিএম


‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে ১২ যুবক আটক
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ কিশোর-যুবককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন সাইফুল ইসলাম, আব্দুর রহমান জাহেদ, আরাফাত হোসেন মিনহাজ, আশরাফুল জামাল রিয়াদ, ফোরকান, ইয়াছিন আরাফাত, আব্দুল করিম আদর, আবু হাছনাইন বিজয়, ইকবাল, আশিকুল ইসলাম আকাশ, শরীফুল ইসলাম এবং আকিফুল ইসলাম আকিব। তাদের প্রত্যেকের বয়স ১৭ থেকে ১৮ বছরের মধ্যে।  

বিজ্ঞাপন

আটককৃতরা সবাই উপজেলার চরপাথরঘাটা এবং চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোররা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তবে, ভিডিওটি তারা ফেসবুকে আপলোড করতে পারেনি বলে দাবি পুলিশের।

বিজ্ঞাপন

এসব কিশোর-যুবক ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করে। সেখানে মাঝেমধ্যে মজার ভিডিও বানিয়ে আপলোড করে তারা।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission