‘ঢাকায় বাড়ি নেই, তাই ভাড়া বাড়ি খুঁজছেন তারেক রহমান’

আরটিভি নিউজ

রোববার, ১০ আগস্ট ২০২৫ , ১০:২২ পিএম


‘ঢাকায় বাড়ি নেই, তাই ভাড়া বাড়ি খুঁজছেন তারেক রহমান’
ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে থাকার জন্য ভাড়া বাড়ি খুঁজছেন বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

বিজ্ঞাপন

রোববার (১০ আগস্ট) রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকায় রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি দেশে আসবেন, কোথায় থাকবেন, সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের অবস্থান নিয়ে তিনি বলেন, তারেক রহমানের এক নির্দেশে সারাদেশের পরিস্থিতি শান্ত হয়েছিল। তা না হলে, যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সেই আগুন দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর জ্বলে উঠত।

জিয়াউর রহমান ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে আবদুস সালাম দাবি করেন, ক্ষমতায় এলে তারেক রহমান এক মাসের মধ্যে দেশের আমূল পরিবর্তন আনবেন। কোনো চুরি–বাটপারি, রাহাজানি বা চাঁদাবাজি চলবে না।

বিজ্ঞাপন

সম্মেলনের এক পর্যায়ে আবদুস সালাম রাজশাহী বিভাগের শীর্ষ নেতাদের হাত তুলে ঐক্যের শপথ করান এবং বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission