গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় সংঘর্ষ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৩ আগস্ট ২০২৫ , ১১:৩০ পিএম


গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় সংঘর্ষ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ আগস্ট) দুপুরে জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সুজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদারকে জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ বাদী হয়ে পাঁচটি হত্যা মামলাসহ মোট ১৫টি মামলা দায়ের করেছে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission