সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬

আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ , ০৯:৫৫ পিএম


সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬
সংগৃহীত ছবি

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাহমুদুল হাসান জুয়েলসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মো. মাহমুদুল হাসান (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মো. রতন খান (৪৩), মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মো. আল-আমীন (৩২), মানিকগঞ্জ সদর উপজেলার চেগারঘোনা গ্রামের মো. আলী বর্দি মিয়া (৭০), শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের মো. জসিম উদ্দিন (৪০) ও দৌলতপুর উপজেলার কলিয়া গ্রামের হাজী মশিউর রহমান (৬৫)।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, মানিকগঞ্জের বিভিন্ন থানায় দায়ের করা রাজনৈতিক মামলাগুলোতে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। 

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission