ফেসবুকে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৬ আগস্ট ২০২৫ , ০৫:০৩ পিএম


ফেসবুকে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুকে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুর গ্রামের দুই যুবকের মধ্যে ফেসবুকে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে গত ১৪ জুলাই মৃত সুরত আলীর ছেলে আরজু মিয়া ও মেয়ে আকলিমা বেগমের ওপর প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালায়। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ওই গ্রামের পাঠানবাড়ি ও ঐক্কিবাড়ি গোষ্ঠীর কয়েকশত লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission