আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১৩

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৭ আগস্ট ২০২৫ , ০৮:৫৭ এএম


আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১৩
ছবি: সংগৃহীত

গাজীপুরের এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ তরুণীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় তাদেরকে মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

জিএমপির বাসন থানার ওসি মো. শাহীন খান জানান, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন গোপন খবর পেয়ে পুলিশ শনিবার সন্ধ্যায় ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ তরুণী ও যৌনকর্মী এবং পুরুষসহ মোট ১৩ জনকে আটক করে। পুলিশের অভিযানের খবর পেয়ে হোটেল কর্মচারীরা পালিয়ে যান।

বিজ্ঞাপন

আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে রোববার আদালতে পাঠানো হবে। হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission