পীরের দরবার থেকে নারীর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৫২ এএম


পীরের দরবার থেকে নারীর মরদেহ উদ্ধার
শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত দরবার। ছবি: সংগৃহীত

শেরপুর স্থানীয় এক পীরের পরিত্যক্ত দরবার থেকে রিনি বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের পরিত্যক্ত তিন তলা দরবার ভবনের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রিনি বেগম তিন সন্তানের জননী। তার শ্বশুরবাড়ি পাশের চরজঙ্গলদী গ্রামে, আর বাবার বাড়ি জামালপুর সদর উপজেলার বাউরামারীতে। স্বামী কৃষিকাজের সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ মাস আগে দোজা পীরের দরবারের লোকজনের সঙ্গে স্থানীয় মুসল্লিদের সংঘর্ষে একজন নিহত হন। এরপর থেকেই সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দুপুরে দরবারের গেটসংলগ্ন ভবন থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ভবনের ভেতর ঢুকে তৃতীয় তলায় বোরকা পরিহিত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন ধরে মরদেহটি সেখানে পড়ে ছিল। মরদেহে পচন ধরেছে।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। নানাভাবে তার মৃত্যুর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission