আখাউড়ায় ট্রেন থামিয়ে স্থানীয়দের বিক্ষোভ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ০২:৪২ পিএম


আখাউড়ায় রেলপথ অবরোধ করে ট্রেন থামিয়ে স্থানীয়দের বিক্ষোভ
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ ও লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। 

বিজ্ঞাপন

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মনিয়ন্ধ ইউনিয়নের গ্রীসনগর রেলক্রসিংয়ে রেলপথ অবরোধ করে ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন তারা। 

এ সময় বিক্ষোভকারীরা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ও ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতী এক্সপ্রেস’ ট্রেন থামিয়ে প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখেন।

বিজ্ঞাপন

IMG-20250917-WA0008

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গ্রীসনগর এলাকার আখাউড়া-চট্টগ্রাম রেলপথের লেভেল ক্রসিংটি অরক্ষিত। সোমবার দুপুরে ওই অরক্ষিত লেভেল ক্রসিংয়ে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালক ও এক নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। একই জায়গায় ইতোপূর্বে একাধিক দুর্ঘটনা ঘটেছে। ঝুঁকি নিয়ে পারাপার করছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এই অরক্ষিত লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ ও লেভেল ক্রসিংয়ে রক্ষী (গেটম্যান) নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয় বিএনপি নেতা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিলু মিয়া, জাহাঙ্গীর আলম ও স্থানীয় মেম্বার দুলাল মিয়ার সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ রাস্তা বন্ধ না করে চলে যান এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

IMG-20250917-WA0011

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, জোর করে যদি ওই পথে খুঁটি স্থাপন করে যোগাযোগ বন্ধ করা হয়, তবে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, লেভেল ক্রসিংটি অবৈধ হওয়ায় কর্তৃপক্ষ সেটি বন্ধ করতে যায়। কিন্তু স্থানীয়রা বাধা দেন। এতে সাময়িকভাবে দুটি ট্রেন আটকা পড়ে। পরে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে যে বিষয়টির সমাধান করা হবে।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর একই স্থানে বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে সিএনজি সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর রেলওয়ে ক্রসিংটি বন্ধের সিদ্ধান্ত নেয়।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission