নরসিংদীতে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা, আটক ৩

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৩:৪৬ পিএম


নরসিংদীতে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা, আটক ৩
ছবি: আরটিভি

নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকারের ওপর হামলা চালিয়েছেন সন্ত্রাসীরা। স্থানীয় সাংবাদিকরা আহত আইয়ুবকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক সমাজে অসন্তোষ বিরাজ করছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা পিপিএম সেবা বলেন, ‘এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে বিএনপির কর্মী ইদন মিয়া (৬২) নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। এদের মধ্যে ৩ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ইদন মিয়া (৬২) আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামের বাসিন্দা।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission