নীলফামারীতে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

আরটিভি নিউজ

রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫ , ১২:০৯ এএম


নীলফামারীতে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
ছবি: আরটিভি

নীলফামারীর ডিমলায় কমিটি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের প্রায় শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন এ পদত্যাগের ঘোষণা দেন তারা।

এ সময় নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় এবং জেলা কমিটি বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কমিটি-বাণিজ্য করছেন। তারা টাকার বিনিময়ে উপজেলায় অযোগ্য ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। কোনো নিয়ম-কানুন মানা হচ্ছে না, ইচ্ছে মতো কমিটি গঠন করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় পর্যায়ে তাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং নেতাকর্মীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সর্বসম্মতিক্রমে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সভাপতি রেজাউল করিম।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission