গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ০৩:৫৭ পিএম


গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১
ছবি: সংগৃহীত

গাজীপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে হায়দার ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আলামিন (২৫) নামের আরও একজন। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হায়দার ইসলাম রাঙ্গামাটির লংগদু উপজেলার জালালাবাদ গ্রামের সোলেমান বেপারীর ছেলে। আহত আলামিন ফেনী জেলার মহিরহাট গ্রামের মহনের ছেলে।

স্থানীয়রা জানান, নয়াপাড়া এলাকায় সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনা ঘটায় এলাকাবাসী মিলে রাতে পাহারা দিচ্ছিলেন। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় হায়দার ইসলামকে আটক করা হয়। তখন তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। পরে ভৌরাগাটা এলাকায় আলামিনকেও আটক করে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হায়দার ইসলামকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, ভোরে ডাকাতির উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহত হায়দারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission