আওয়ামী আমলে সনাতন ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হয়েছে: মুরাদ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:৫৫ পিএম


আওয়ামী আমলে সনাতন ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার: মুরাদ
ছবি: আরটিভি

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, স্বৈরাচার সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বী মানুষদের ওপর নির্যাতন চালিয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ভালুম আতাউর রহমান খান কলেজের মিলনায়তন কক্ষে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা উপহার প্রদান ও মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপি সরকারই প্রথম ধর্ম মন্ত্রণালয় আলাদা করেছে। মসজিদ যেমন উন্নয়ন হবে, ঠিক তেমনি মন্দিরেরও উন্নয়ন হবে। আমাদের দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় স্পষ্টভাবে বলা হয়েছে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ এটি প্রমাণ করেছে।

বিজ্ঞাপন

এ সময় ধামরাই উপজেলার ২০৩টি পূজা মণ্ডপের সভাপতির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন মুরাদ। অনুষ্ঠানে সুতিপাড়া পূজা মণ্ডপের সভাপতি সুভাশ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদসহ আরও অনেকে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission