ভাগ্নেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করলেন মামা, অতঃপর...

আরটিভি নিউজ

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ০৮:৩৩ পিএম


ভাগ্নেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করলেন মামা, অতঃপর...
কর্ণফুলী থানা। সংগৃহীত ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম সায়েমকে (১২) অপহরণের তিন ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার তামাককুন্ডি এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

পুলিশ জানায়, অপহরণকারী আল হাসান খান (২৪) পটিয়ার বড়লিয়া এলাকার বাসিন্দা এবং ভিকটিম সায়েমের মামা।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে আল হাসান স্কুলে গিয়ে সায়েমের শ্রেণি শিক্ষকের কাছে দাদার মৃত্যুর কথা বলে ছেলেটিকে নিয়ে যায়। পরে ‘নতুন ব্যাগ কিনে দেওয়ার’ প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে এবং পরিবারের কাছে মেসেঞ্জারে ছবি পাঠিয়ে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবার টাকা পাঠানোর পর বিষয়টি জানাজানি হলে পুলিশের সহযোগিতায় তিন ঘণ্টার মধ্যেই সায়েমকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত ছাত্রকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission