টাঙ্গাইলের ৭ কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ০২:৫৩ পিএম


টাঙ্গাইলের ৭ কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ
ছবি: আরটিভি

এইচএসসিতে টাঙ্গাইলের ১২টি উপজেলার ১০৭ কলেজের মধ্যে সাতটি কলেজের শিক্ষার্থীদের কেউ উত্তীর্ণ হয়নি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের পর জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য জানা গেছে।

শতভাগ অকৃতকার্য কলেজগুলো হলো- সদর উপজেলার আল্লামা ইয়াকুব আলী কলেজ, টাঙ্গাইল কলেজ, টাঙ্গাইল কমার্স কলেজ, শাহীন কলেজ, মির্জাপুরের ফতেপুর ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ, মধুপুরের মধুপুর মহিলা কলেজ ও গোপালপুরের হাদিরা বাধুরিরচর কলেজ।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ১০৭ কলেজের মধ্যে ২৪টি স্কুল অ্যান্ড কলেজ। এসব কলেজ থেকে ২৫ হাজার ১৩০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১১ হাজার ১১৯ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাশের হার ৪৪.২৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৫৭৩ জন। এছাড়াও আলিম পরীক্ষায় এক হাজার ৪৯০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯৯৭ জন পাশ করেছে। পাশের হার ৬৬.৯১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২৩ জন। বিএম পরীক্ষায় দুই হাজার ২৬৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে এক হাজার ৩৯৫ জন কৃতকার্য হয়েছে। পাশের হাজার ৬১.৫৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে পাঁচ জন। এইচএসসি (ভোক) পরীক্ষায় ৫৩৮ জন অংশ নিয়ে ২৪০ জন কৃতকার্য হয়েছে। পাশের হারা ৪৪.৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে একজন।

আরও পড়ুন

শতভাগ ফেল করা কলেজগুলোর মধ্যে আল্লামা ইয়াকুব আলী কলেজ থেকে ১৬ জন, গোপালপুরের হাদিরা বাধুরিরচর কলেজ থেকে ১৬ জন, টাঙ্গাইল কলেজ থেকে ৯ জন, টাঙ্গাইল কমার্স কলেজ, শাহীন কলেজ ও মধুপুর মহিলা কলেজ থেকে ২ জন করে, মির্জাপুরের ফতেপুর ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮ জন শিক্ষার্থী অংশ নেন।

জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, বিষয়টি জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission