রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ০৯:৩০ পিএম


রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত
ছবি: সংগৃহীত

রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় রাজশাহী থেকে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢালারচর ট্রেনটি রাজশাহী থেকে বের হওয়ার সময় পাশের লাইনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঢালারচর এক্সপ্রেসের দুটো বগি লাইনচ্যুত হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যে বগি দুটি লাইনচ্যুত হয়েছে সেটি রেখেই ঢালারচর এক্সপ্রেস পাবনার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে গেছে। লাইনচ্যুত বগি দুটি উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ করছে। রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission