ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল

আরটিভি নিউজ

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ , ০৪:৩৩ পিএম


ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল
গাড়ির পেছনে ঝুলে নিজের অটোরিকশা রক্ষার চেষ্টা। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় গত ২৩ অক্টোবর দিনগত রাতে চলন্ত অটোরিকশায় ছিনতাইকারী ও চালকের মধ্যে ঘটে যাওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

বিজ্ঞাপন

ভয়াবহ সেই দৃশ্য ধারণ করেছেন পেছনে থাকা কক্সবাজারগামী বাসের যাত্রী নাজির উদ্দিন শাহ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দ্রুতই তা ভাইরাল হয়, যা দেখে বিস্মিত নেটিজেনরা।

ভিডিওটিতে দেখা যায়, চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনের বাম্পারে ঝুলে আছেন এক যুবক। তিনি অটোরিকশার ছাদের প্লাস্টিক কাভার ধরে রেখেছেন। গাড়ির ভেতরে থাকা দুজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে বারবার আঘাত করছেন ও নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। তবু ওই যুবক প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাড়িতে ওঠার।

বিজ্ঞাপন

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনাটি ২৩ অক্টোবর দিনগত রাত ১টা থেকে ২৪ অক্টোবর ভোর ৫টার মধ্যে মহাসড়কের মদনপুর এলাকায় ঘটতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় চালক গাড়ির পেছনে ঝাঁপিয়ে পড়েন এবং অটোরিকশা উদ্ধার করার চেষ্টা করেন। ভেতরে থাকা দুজন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের মাধ্যমে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ব্যর্থ হয়ে তারা চালককে একটি মোবাইল ফোন ফেরত দেন বলে ধারণা করা হচ্ছে।

ভিডিও প্রকাশের পর মদনপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে এখনও ছিনতাইকারী চক্র বা সংশ্লিষ্ট অটোরিকশার কোনো সন্ধান মেলেনি।

বিজ্ঞাপন

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা চালকের সাহসিকতা ও বীরত্বের প্রশংসা করছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি আমরা দেখেছি। তবে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। ঘটনাস্থল শনাক্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission