মধ্যরাতে বরিশালে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ০৩:১০ এএম


মধ্যরাতে বরিশালে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

মধ্যরাতে বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গুঠিয়া বাজারের ৪ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই অগ্নিসংযোগ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন হাওলাদার জানান, রাত ১২টার দিকে অজ্ঞাত দুই ব্যক্তি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে, দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ব্যাপারে জানতে চাইলে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. আল মামুন বলেন, ঘটনার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। বাজারের ব্যবসায়ী ও নৈশ প্রহরীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission