জাতীয় ছাত্রশক্তির নেতা ঐশীর পদত্যাগ

আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৮:৩৯ পিএম


জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্রের পদত্যাগ
ঐশী জামান

জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্র ঐশী জামান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

শনিবার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ফেসবুকে দেওয়া পদত্যাগপত্রে ঐশী লেখেন, ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপের কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা অটুট থাকবে।

এ বিষয়ে গণমাধ্যমকে ঐশী জানান, কমিটি গঠনের সময় তাকে রাখা হবে কিনা- এই বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। তখন তিনি কমিটিতে না রাখার অনুরোধ করেছিলেন। কিন্তু পরে তাকে রেখেই কমিটি ঘোষণা করা হয়। 

তিনি আরও বলেন, ব্যস্ততার কারণে লিখিত পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি। তবে দ্রুতই জমা দিবো।

জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুইন বলেন, ঐশীকে জোর করে কমিটিতে রাখার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। 

তিনি জানান, ঐশী সব ধরনের শর্ত পূরণ করেই সংগঠন করছে। ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেও আমরা এখনও আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাইনি।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission