বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের, আগুন দিল জনতা

আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৮:৫৫ পিএম


বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের, আগুন দিল জনতা
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ গেছে এক মোটরসাইকেল চালকের।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা ওই পরিবহনের অন্য আরেকটি বাসে আগুন ধরিয়ে দেন। 

এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহত মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, রাতে ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস মধুপুরের গোলাবাড়ি নামক স্থানে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন। 

পরে স্থানীয় লোকজন টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের অন্য একটি বাসে আগুন ধরিয়ে দেন। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission