বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ১২:০২ এএম


বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা
বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা। ছবি: আরটিভি

শরীয়তপুরে বেশি দামে সার বিক্রি করায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি সখিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সার সঙ্কট দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করে আসছে। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সখিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। অভিযানকালে বেশি দামে সার বিক্রির হাতেনাতে প্রমাণ পেয়ে বিসিআইসি সার ডিলার মেসার্স রবিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লিপন ঘোষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

বিজ্ঞাপন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহতভাবে চলছে এবং এটি চলতেই থাকবে। এটি ছাড়াও আরও কিছু প্রতিষ্ঠানে তদারকি করা হয়। সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রি, রশিদ সংরক্ষণ ও মূল্য-তালিকা প্রদর্শন করতে করতে বলা হয়। 

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission