ব্রাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর 

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ    

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ১১:৪৭ পিএম


ব্রাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টায় তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান।

তফসিল অনুযায়ী কার্যক্রমের সময়সূচি– ১৮ নভেম্বর: আচরণবিধির (প্রস্তাবিত) খসড়া সিন্ডিকেট সভাপতির কাছে প্রেরণ, ২২ নভেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর: ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি (দুপুর ১টা–৫টা), ২৬ নভেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৩০ নভেম্বর–১ ডিসেম্বর: মনোনয়নপত্র বিতরণ (সকাল ১০টা–বিকেল ৪টা), ২–৩ ডিসেম্বর: মনোনয়নপত্র দাখিল (সকাল ১০টা–বিকেল ৪টা), ৪–৬ ডিসেম্বর: মনোনয়নপত্র বাছাই, ৭ ডিসেম্বর: প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর: আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি (দুপুর ১২টা–বিকেল ৪টা), ৯ ডিসেম্বর: মনোনয়নপত্র প্রত্যাহার (বেলা ১১টা–বিকেল ৪টা), ১০ ডিসেম্বর: প্রার্থীদের ডোপ টেস্ট, ১৩ ডিসেম্বর: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৯ ডিসেম্বর: ভোটগ্রহণ (সকাল ৯টা–বিকেল ৪টা), এরপর গণনা ও ফল ঘোষণা।

বিজ্ঞাপন

এর আগে দীর্ঘ আন্দোলনের পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় আইনে শিক্ষার্থী সংসদ–সংক্রান্ত ধারা যুক্ত হয়। পরে ৪ নভেম্বর ১১৬তম সিন্ডিকেট সভায় ড. ফেরদৌস রহমানকে প্রধান কমিশনার করে ছয় সদস্যের কমিশন গঠন করা হয়। তবে তিনি দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করলে ১১ নভেম্বর ১১৭তম জরুরি সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. মো. শাহজামানকে প্রধান কমিশনার করে কমিশন পুনর্গঠিত হয়।

কমিশন পুনর্গঠন হলেও তফসিল ঘোষণা না হওয়ায় শিক্ষার্থীরা গত সোমবার (১৭ নভেম্বর) ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। আজ সকালে তারা প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচিও পালন করেন। এরপর রাতেই তফসিল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission