চট্টগ্রামে ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৮:৫১ পিএম


চট্টগ্রামে ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
ফাইল ছবি

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। নগরের পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত নারীর নাম নাহিদা আক্তার (২৭) সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহত নাহিদা আক্তার সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুর পাশাপাশি তার যকৃতে জটিলতা ছিল। আজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৪।

বিজ্ঞাপন
আরও পড়ুন

জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এই ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ১৪৬ জন ভর্তি হন । এ নিয়ে পুরো বছরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩০৮। গড় হিসাবে প্রতিদিন ৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

ডেঙ্গুর পরিসংখ্যান বলছে, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন ৪ হাজার ৩২৩ জন। এ বছর এ সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা চিকিৎসকদের। ২০২২ থেকে ২০২৪ সালের হিসাবেও দেখা গেছে, অক্টোবর ও নভেম্বর মাসে ডেঙ্গু রোগী বেড়েছে। মৃতের সংখ্যা এ বছর গতবারের তুলনায় কম। গত বছর নভেম্বর মাসেই প্রাণ হারিয়েছেন ১৬ জন। এ বছর নভেম্বরের প্রথম ২২ দিনে মৃতের সংখ্যা ৪।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission