চট্টগ্রামে কম্বল-সোয়েটারের গোডাউনে আগুন

আরটিভি নিউজ

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ০৩:১১ পিএম


চট্টগ্রামে কম্বল-সোয়েটারের গোডাউনে আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ভবনটিতে কম্বল, সোয়েটার ও ফুটবল সামগ্রীর গোডাউন রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেলা একটার দিকে চারতলা ভবনটির উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার ও ফুটবল সামগ্রীর গোডাউন রয়েছে। গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি। ফায়ার সার্ভিস আসার পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে। 

আরটিভি/এসএইচএম

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission