ঘোষণা দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন ৭ নেতা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ১০:১৮ পিএম


ঘোষণা দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন ৭ নেতা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে মুকসুদপুর থানার ওসির কাছে আবেদন করে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৭ সদস্য। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। 

সোমবার (২৪ নভেম্বর) মুকসুদপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) মোস্তফা কামালের কাছে এ আবেদন করেন। 

পদত্যাগকারী ওই ইউপি সদস্যরা হলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো: কবির মোল্যা, ২নং ওয়ার্ড সদস্য মো: জাহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড সদস্য ঈমান আলী, ৪নং ওয়ার্ড সদস্য মো: সাদিকুর রহমান সাদেক, ৬নং ওয়ার্ড সদস্য মো: মজিবর ফকির, সংরক্ষিত ১,২, ও ৩ নং ওয়ার্ড সদস্য রেহানা আক্তার লাকী এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য হেনা আক্তার।

আরও পড়ুন

আবেদনে তারা উল্লেখ করেন, আমরা নিম্ন স্বাক্ষরকারী ০৮ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য জনপ্রতিনিধিগণ লিখিতভাবে আমার আপনাকে অবগতি করেতেছি। 

‘আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর শাখার কোন প্রকার কার্যক্রমে বর্তমানে জড়িত নই এবং ভবিষ্যতে থাকিব না। ওসির কাছে জমা দেয়া আবেদনপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর থেকে এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়েছে।’

১নং ওয়ার্ড সদস্য মো. কবির মোল্যা বলেন, বিগত দিনে আওয়ামী লীগ একটি শুদ্ধ রাজনৈতিক দল ছিল। যে কারণে আমরা আওয়ামী লীগের রাজনীতি করতাম। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। 

risingbd-2511251430

‘তাই এই দলের রাজনীতির সাথে যুক্ত থাকলে হয়তো আমাদের পরিষদ থেকে দূরে থাকতে হতে পারে। এতে জনগণের ভোগান্তি হতে পারে ধারণা করে আমরা ওসির কাছে আবেদন করেছি যে এই দলের সাথে আর সম্পৃক্ত থাকবো না।’

২নং ওয়ার্ড সদস্য মো. জাহিদুল ইসলাম বলেন, এভাবে আমাদের ওসির কাছে আবেদন দেয়াটা উচিত হয়নি। এটি একটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত ছিলো। আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করছি।

তবে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল আবেদন পাওয়ার কথা অস্বীকার করে বলেন, তার আমার থানায় এসেছিলেন। এসময় তাদের কাছে এলাকার খোঁজ খবর নিলে তারা জানায় পরিস্থিতি ভালো রয়েছে। তবে আমি কোন আবেদন পাইনি এবং তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে সে বিষয়টি আমার জানা নেই । 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission