কারাগারে কয়েদির মৃত্যু

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ০৮:৩৬ পিএম


কারাগারে কয়েদির মৃত্যু
মিজানুর রহমান। সংগৃহীত ছবি

বাগেরহাট কারাগারে মো. মিজানুর রহমান শেখ (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

মিজানুর রহমান বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্রহ্মগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ মোক্তার হোসেনের বড় ছেলে ও বাগেরহাটের চিতলমারী সদর বাজারের মুরগি ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে মিজানুর রহমান দশম শ্রেণী ও চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ২টি কন্যা সন্তান ও স্ত্রী রেখে গেছেন।

বিজ্ঞাপন

মিজানুরের ভাই শাহিন শেখ বলেন, ‘চিতলমারী বাজারের ফিড ও মুরগির পাইকারি ব্যবসায়ী রিপন মণ্ডল ওরফে মুরগি রিপন আমার ভাই মিজানুরের নামে ২০২৩ সালে একটি চেক ডিজঅনারের মামলা করে। মামলায় ভাইয়ের ৬ মাসের জেল হয়। সাড়ে ৪ মাস কারাভোগের পর বুধবার বিকেলে ভাই বাগেরহাট কারাগারে অসুস্থ হন। বৃহস্পতিবার রাত ৩ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকালে আমরা হাসপাতালের মাধ্যমে তার মৃত্যু খবর পাই।’

এদিন সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্রহ্মগাতী গ্রামে পৌঁছালে পারিবারিক কবরস্থানে মিজানুর রহমানের দাফন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাগেরহাট কারাগারের জেল সুপার মো. মোস্তাফা কামাল জানান, কয়েদি মিজানুর রহমান অসুস্থ হলে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission