ফ্যাসিবাদের দোসররা কখনোই বিএনপির মনোনয়ন পাবে না: মীর সরফত আলী 

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ০৩:৪১ পিএম


ফ্যাসিবাদের দোসররা কখনোই বিএনপির মনোনয়ন পাবে না: মীর সরফত আলী 
ছবি: ভিডিও থেকে নেওয়া

ফ্যাসিবাদের দোসররা কখনোই বিএনপির মনোনয়ন পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। 

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে শ্রীনগর বাজার এলাকায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মীর সরফত আলী সপু মুন্সীগঞ্জ-১ আসন নিয়ে জুলাই শহীদ পরিবারের অভিযোগ বিষয়ে বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ ও স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে। আপনারা একটু ধৈর্য ধরুন।  

ইনশাআল্লাহ, ফ্যাসিবাদের দোসর হোক বা শেখ হাসিনার দোসর- এরা কেউই বিএনপির রাজনীতিতে জায়গা পাবে না, মনোনয়ন তো দূরের কথা। তিনি জুলাই শহীদ পরিবার থেকে উত্থাপিত অভিযোগের প্রসঙ্গে সমর্থকদেরও ধৈর্য ধারণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, মুন্সীগঞ্জের জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

এরপর বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিরাজদিখান উপজেলার মধুপুর মাদরাসায় বিশেষ দোয়া করা হয়।

আরটিভি/এএএ 

 

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission