কমিটি ঘোষণার একদিন পরেই বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ১১:০৭ পিএম


কমিটি ঘোষণার একদিন পরেই বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ
আব্দুর রহমান মেহেদী

কমিটি ঘোষণার একদিন পরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী পদত্যাগ করেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) তার ফেসবুক আইডিতে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।

আব্দুর রহমান মেহেদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সাবেক যুগ্ম-সদস্য সচিব ও সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

তিনি ফেসবুক পোস্টে লেখেন, আমি মনে করি, ২৪-এর জুলাই এ সংগঠনটি সফল হয়েছিল আপামর সব ছাত্রজনতার প্রতিনিধিত্ব করতে। কিন্তু বর্তমানে আমরা ব্যর্থ হয়েছি, সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্ব করতে।

সাধারণ ছাত্র এবং জুলাই আন্দোলনে রক্ত দেওয়া যোগ্য ছাত্রদের চেয়ে সুবিধাভোগী, নব্য সমন্বয়ক আর ত্রাস সৃষ্টিকারীদেরই প্রভাব এখানে বেশি। এটার দায় আমারও আছে। আমরা পারিনি সংগঠনকে এসব পরিস্থিতি থেকে বের করে আনতে। তাই আমি আপাতত এ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি নিচ্ছি। পদত্যাগ করছি।

তবে হ্যাঁ, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সবার সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আপাতত চলে যাচ্ছি, কোনো সংগঠনহীন সাধারণ ছাত্রজনতার কাতারে। সময় দিতে চাই পরিবার এবং কর্মজীবনে। আর আমি চাই সব গোয়েন্দা সংস্থাগুলো আমার কার্যক্রম এবং সম্পদের সঠিক তদন্ত করে তা প্রকাশ করুক। ইনকিলাব জিন্দাবাদ।

উল্লেখ্য, ২৬ নভেম্বর রাতে ১৫১ সদস্যবিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানে আহ্বায়ক মিনহাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাফায়াত উল্লাহ ও যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান মেহেদীর নাম ঘোষণা করা হয়। 

এছাড়া সদস্য সচিব আমিরুল ইসলাম রানা ও সিনিয়র যুগ্ম-সদস্য সচিব আল আমিন মণ্ডল। মুখ্য সংগঠক তুহিন মোল্যা ও মুখপাত্র নুসরাত জাহান দৃষ্টি।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission