বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৮ 

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ  

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ১২:৪৫ এএম


বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৮ 
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় তরিকুল বাহিনীর হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দেওলভোগ দয়হাটা বায়তুল আমান জামে মসজিদের ভেতরে এই হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন- আব্দুর রহিম (৪৮), আক্তার হোসেন (৪৫), মমিনুল ইসলাম ফাহিম (২২)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মাগরিবের নামাজের পর একটি জানাজায় অংশ নিতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আলহাজ্ব মোমিন আলী দয়হাটা এলাকায় যান। জানাজা নামাজের পূর্বে শেষে মসজিদে মাগরিবের নামাজ আদায়ের সময় সন্ত্রাসী তরিকুল ইসলামের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল তার পথরোধ করে। পরে মীর সরফত আলী সপু ও মমীন আলী মোটরসাইকেলে করে মসজিদে পৌঁছালে সেখানেও তার কর্মীদের
ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

মীর সরফত আলী সপু বলেন, আমি নামাজরত ছিলাম, হঠাৎই খবর পাই বিএনপির কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। কর্মীরা দৌড়ে মসজিদে ঢুকলেও সন্ত্রাসীরা মসজিদের ভেতরে ঢুকে অস্ত্রের মুখে অতর্কিত হামলা চালায়। প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আমি দাবি জানাই, আজ রাতের মধ্যেই যেন সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঘটনায় জড়িত একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission