সাড়াশব্দ না পেয়ে হোটেলের কর্মীরা ডাকাডাকি করে সবুজকে, এরপর যা ঘটল  

আরটিভি নিউজ 

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০৯:০৪ এএম


সাড়াশব্দ না পেয়ে হোটেলের কর্মীরা ডাকাডাকি করে সবুজকে, এরপর যা ঘটল 
ছবি: সংগৃহীত

রাজশাহীতে ওয়েহোম নামে একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নগরীর নিউমার্কেট সংলগ্ন ওই আবাসিক হোটেলের একটি কক্ষে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
নিহত সবুজ কুমার সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকার বিমল চন্দ্র অধিকারীর ছেলে। 

আরও পড়ুন

বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সবুজ শুক্রবার হোটেলটিতে উঠেছিল। আজকে হোটেল ছাড়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি হোটেল ত্যাগ করেননি। তাই হোটেলের কর্মীরা রুমের দরজায় তাকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে তারা জানালা দিয়ে সবুজের ঝুলন্ত মরেদেহ দেখতে পান। তখন তারা থানায় খবর দেয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস, ক্রাইমসিনের কর্মীরা ঘটনাস্থলে আসার পর দরজা ভেঙে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। 

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission