টঙ্গীতে জোড় ইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০৮:৫৬ এএম


টঙ্গীতে জোড় ইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু
ফাইল ছবি

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামায়াতের বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে চলমান পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমার তৃতীয় দিনে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

তারা হলেন, আবুল আসাদ বাদল (৬২)। তিনি সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার বাসিন্দা এবং আব্দুল জহিরের ছেলে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা হলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরেকজন হলেন মইনইউদ্দিন (১০০)। তিনি সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় নাজির উদ্দিনের ছেলে। রোববার ভোর পৌনে ৫টার দিকে টঙ্গী ইজতেমা মাঠেই স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তাদের মরদেহ ইজতেমা ময়দানে জানাজা শেষে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

তিনি জানান, এ নিয়ে টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমায় আগত মুসল্লিদের পাঁচজন মৃত্যুবরণ করলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ  

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission