ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত

আরটিভি নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ১১:২০ এএম


ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত
প্রতীকী ছবি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারের সিঁড়িতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বাটাগেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান ছিলেন বরিশালের বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা রোডের ‘আপন নীড়’ নামে একটি ভাড়া বাসায় থাকতেন এবং ঢাকার কেরানীগঞ্জে একটি বিদ্যুৎ ট্রান্সমিটার তৈরির কারখানায় স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, নিহত সিদ্দিকুর রহমান টঙ্গীর বাসা থেকে তার কর্মস্থল কেরানীগঞ্জে যাওয়ার সময় ফ্লাইওভারের সিঁড়িতে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় আশপাশে থাকা কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের ছোটভাই ইদ্রিসুর রহমান নিশ্চিত করেছেন যে তার বড় ভাই কর্মস্থলে যাওয়ার পথেই ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission