মসজিদে বিয়ে করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ, পাত্রী যিনি 

আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ০৮:৫৮ পিএম


মসজিদে বিয়ে করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ, পাত্রী যিনি 
ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। কনে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব ধানমন্ডি তাকওয়া মসজিদে বিয়ে করেছেন এই যুগল।

জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই যুগলের বাগদান সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মাসউদ-জেদনীর বিয়ের ছবি পোস্ট করে তথ্যটি জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন।

পরিবার সূত্রে জানা গেছে, কনে শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission