মসজিদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০৫:০০ পিএম


মসজিদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: আরটিভি

শরীয়তপুরের জাজিয়ায় একটি মসজিদ থেকে আব্দুল মজিদ সরদার (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার মূলনা ইউনিয়নে মিরাশা চর-লাউখোলা গ্রামের সরদার বাড়ি জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

আব্দুল মজিদ সরদার ওই এলাকার মৃত রমিজ উদ্দিন সরদারের ছেলে।

বিজ্ঞাপন

আব্দুল মজিদের ছেলে আব্দুর রহমান সরদার বলেন, মঙ্গলবার সকালে বাবাকে বাড়িতে রেখে বাজারে বিশেষ কাজে যান। সাড়ে ৯টায় বাড়ি ফিরে তার পিতাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পাশের মসজিদে গলায় রশি দিয়ে ঝুলানো অবস্থায় দেখেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঝুলন্ত লাশটি উদ্ধার করে।

জাজিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালে আহমদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission